https://github.com/ismail-dev-code/a4-problem-solving-c2
https://github.com/ismail-dev-code/a4-problem-solving-c2
Last synced: 8 months ago
JSON representation
- Host: GitHub
- URL: https://github.com/ismail-dev-code/a4-problem-solving-c2
- Owner: ismail-dev-code
- Created: 2025-02-19T12:57:55.000Z (about 1 year ago)
- Default Branch: main
- Last Pushed: 2025-02-19T14:37:33.000Z (about 1 year ago)
- Last Synced: 2025-02-19T15:32:17.857Z (about 1 year ago)
- Language: JavaScript
- Size: 9.77 KB
- Stars: 0
- Watchers: 1
- Forks: 0
- Open Issues: 0
-
Metadata Files:
- Readme: readme.md
Awesome Lists containing this project
README
Problem-01 : Calculate the VAT Amount
⚠️ Function Name Must be calculateVAT()
জাবেদ একজন সচেতন ব্যবসায়ী। প্রতিদিন তার দোকানে প্রচুর পণ্য বিক্রি হয়, এবং প্রতিটি পণ্যের ওপর নির্দিষ্ট পরিমাণ VAT যোগ হয়। জাবেদ সব পণ্যের VAT একসাথে হিসেব না করে প্রতিটি পণ্যের VAT আলাদা করে রাখতে চায়, যেন পরবর্তী সময়ে হিসেব করতে সুবিধা হয়।
তুমি যেহেতু একজন দক্ষ প্রোগ্রামার, তোমার কাজ হলো calculateVAT() নামে একটি ফাংশন তৈরি করা, যা কোনো পণ্যের মূল্য ইনপুট নিলে স্বয়ংক্রিয়ভাবে তার VAT হিসেব করে দিবে।
VAT Rate: 7.5%
📥 Input:
ফাংশনটি একটি পজিটিভ সংখ্যা (amount) ইনপুট নেবে, যা পণ্যের মূল্য।
🚀 Output:
ফাংশনটি 7.5% VAT ক্যালকুলেট করে একটি সংখ্যা রিটার্ন করবে।
Output দশমিক সংখ্যা হতে পারে।
Note: তোমাকে অবশ্যই output টা রিটার্ন করতে হবে। console.log করলে কোন মার্ক পাবেনা
🚩Challenge:
ইনপুট টি নাম্বার না হলে "Invalid" স্ট্রিং রিটার্ন করবে।
ইনপুট টি পজিটিভ সংখ্যা না হয় তাহলে "Invalid" স্ট্রিং রিটার্ন করবে।
💡Hints: যদি ইনপুট amount = 1500 হয়, তাহলে VAT হবে: 1500 × 7.5 / 100 = 112.5 Taka
Problem-02 : Valid Bangladeshi Number
⚠️ Function Name Must be validContact()
এবার তোমার কাজ হলো validContact() নামে একটা ফাংশন তৈরি করা, যা কিছু শর্তের ভিত্তিতে যাচাই করবে একটা Contact number ভ্যালিড কিনা। একটি Contact number ভ্যালিড হবার শর্ত হলো
Contact Number টি অবশ্যই 11 digit এর হতে হবে।
Contact Number টি শুরু হবে "01" দিয়ে
Contact Number এ কোন স্পেস থাকা যাবে না।
উপরের শর্ত গুলো পুরন হলে ই সে true আউটপুট হিসেবে return করবে। না হলে false আউটপুট হিসেবে return করবে।
📥 Input:
তোমার ফাংশন একটি ইনপুট নেবে যা হবে একটি স্ট্রিং। স্ট্রিং এর character গুলো অবশ্যই 0-9 এর ভেতরে দেয়া হবে।
🚀 Output:
তোমার ফাংশন টি একটা boolean Value (true/false) কে return করবে। অবশ্যই তোমাকে কিন্তু boolean value ই return করতে হবে।
Note: তোমাকে অবশ্যই output টা রিটার্ন করতে হবে। console.log করলে কোন মার্ক পাবেনা
🚩Challenge: যদি ইনপুট টি string না হয় তাহলে "Invalid" স্ট্রিং রিটার্ন করবে।
Problem-03 : Admission Success (📚 Will He Succeed?)
⚠️ Function Name Must be willSuccess()
রাফি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। 🎓📖 সে বিভিন্ন মডেল টেস্ট দিয়েছে এবং প্রতিবার ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। কিন্তু সে দুশ্চিন্তায় আছে— সে কি চূড়ান্ত পরীক্ষায় সফল হতে পারবে? রাফির জন্য তুমি willSuccess() নামে একটা ফাংশন লিখে দাও , যেটা একটা Number এর Array ইনপুট নেবে এবং রাফির রেজাল্ট এনালাইসিস করে রাফি কে guideline দিবে।
মডেল টেস্টে 50 বা তার বেশী মার্ক মানে হলো Pass। আর 50 এর নিচে পাওয়া মানে হলো Fail.
যদি Pass করা পরীক্ষার সংখ্যা Fail করা পরীক্ষার সংখ্যা থেকে বেশি হয়, তাহলে সে মনে করবে যে সে প্রস্তুত এবং ফাংশন true রিটার্ন করবে
অন্যথায়, সে মনে করবে এখনো প্রস্তুতি যথেষ্ট নয় এবং ফাংশন false রিটার্ন করবে
📥 Input:
ফাংশন টি Input নেবে একটি Array
Array তে Number Type এর ডাটা ই থাকবে।
Example: [55 , 75 , 41 , 33 , 0 , 87 , 91 , 30 ]
🚀 Output:
ফাংশন টি একটা boolean Value (true/false) কে return করবে। অবশ্যই তোমাকে কিন্তু boolean value ই return করতে হবে।
Note: তোমাকে অবশ্যই output টা রিটার্ন করতে হবে। console.log করলে কোন মার্ক পাবেনা
🚩Challenge: যদি ইনপুট টি Array না হয় তাহলে "Invalid" স্ট্রিং রিটার্ন করবে।
Problem-04: Valid Proposal
⚠️ Function Name Must be validProposal()
একটি matrimony website এর জন্য তোমাকে একটা ফাংশন লিখে দিতে হবে। যাতে তারা খুব সহজেই দুইজন মানুষের বায়োডাটা এনালাইসিস করে বুঝতে পারে যে তাদের মধ্যে বিবাহ সম্ভব কি সম্ভব না। 2 জন মানুষের ভেতর বিবাহ সম্ভব কিনা তা কিছু শর্তের ভিত্তিতে নির্ধারন করতে হবে।
২ জন কে ভিন্ন জেন্ডারের হতে হবে।
২ জনের Age difference 7 বছরের বেশী হওয়া যাবেনা। ( 💡explore Math.abs() )
এই শর্ত গুলো পুরন হলে ই তোমার ফাংশন true return করবে।
📥 Input:
ফাংশনটি দুটি ইনপুট গ্রহণ করবে।
১ম ইনপুট: একটি অবজেক্ট
২য় ইনপুট: একটি অবজেক্ট
প্রতিটি অবজেক্টে ৩টি প্রোপার্টি থাকবে:
name: string (ব্যক্তির নাম)
gender: string (male/female)
age: number (ব্যক্তির বয়স)
🚀 Output:
যদি দুইজনের মধ্যে সব শর্ত পূর্ণ হয়, তাহলে ফাংশনটি true রিটার্ন করবে।
কোন একটি শর্ত মিথ্যা হলে function টি false return করবে।
Note: তোমাকে অবশ্যই output টা রিটার্ন করতে হবে। console.log করলে কোন মার্ক পাবেনা
🚩Challenge: ইনপুট গুলো যদি অব্জেক্ট না হয় তাহলে ফাংশন "Invalid" return করবে।
Problem-05: Let’s Calculate Total Sleep Time
⚠️ Function Name Must be calculateSleepTime()
রাকিব অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে যায়। যার কারনে সে সকল কাজ সঠিক সময় শেষ করতে পারেনা। তার এমন একটা ফাংশন দরকার যার মধ্যমে office ঘুমানোর টোটাল সময় টা তিনি ক্যালকুলেট করে দেখতে চান এবং সেই সময় টুকু বাসায় এসে অফিসের কাজ করতে চান।
তোমার কাজ হচ্ছে calculateSleepTime() নামে একটি ফাংশন তৈরি করা, যা একটি Array ইনপুট হিসেবে নেবে। Array তে রাকিবের ঘুমানোর সময় (seconds) গুলো সংখ্যা আকারে থাকবে। ফাংশনটি Array থেকে মোট সময় বের করে সেটিকে ঘণ্টা, মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করে একটি অবজেক্ট আকারে রিটার্ন করবে।
📥 Input:
Function টি input নেবে একটি array
array এর element গুলো হবে number (watch times in second)
🚀 Output:
ফাংশন টি Array তে থাকা সবগুলো সময় কে calculate করে সেটা কে ঘন্টা মিনিট এবং সেকেন্ড এ কনভার্ট করবে।
ফাংশন টি একটা অবজেক্ট রিটার্ন করবে। অবজেক্ট টি দেখতে হবে এই রকম-
{ hour:14 , minute: 46 , second: 3 }
Note: তোমাকে অবশ্যই output টা রিটার্ন করতে হবে। console.log করলে কোন মার্ক পাবেনা
🚩Challenge: Array element গুলো যদি number না হয় তাহলে "Invalid" return করবে।
Happy Coding......